২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআইবিএলের চার পরিচালককে অপসারণের রায়

বেসরকারি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চার পরিচালককে অপসারণ করার পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চার পরিচালককে অপসারণ করার পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ। মেসার্স হোমল্যান্ড ফুট ওয়্যার নামক খেলাপি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার বিষয়টি গোপন করার অভিযোগে ২০০২ সালের ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংক, ব্যাংক কোম্পানি আইন’ ১৯৯১ এর ৪৬ ধারায় এসআইবিলের পরিচালক কামালউদ্দিন আহমেদ, তসলিমা আক্তার, শাহআলম ও জহুরা আলমকে অপসারণ করে। পরে এই চার পরিচালক কেন্দ্রীয় ব্যাংকের অপসারণের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টে পক্ষে আদেশ না হওয়ায় তারা আপিল বিভাগে যান। বৃহস্পতিবার আদালত চার পরিচালকের আপিল আবেদন খারিজ করায় কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তই বহাল থাকলো। রায়ের পর বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর, সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে রায় দিয়েছে। এখন আর ওই চারজন এসআইবিএলের পরিচালক নন।” বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এমআই/১৯৪৩ ঘ.