ঝালকাঠী, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর রাজাপুর উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার এক আসামিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোদাচ্ছের আলী (৫৫) রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।
রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, ১৩ নভেম্বর রাতে মোদাচ্ছের আলী একই গ্রামের প্রতিবেশী অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে।
ঘটনার ২২ দিন পর সোমবার রাতে ছাত্রীর মা রাজাপুর থানায় মোদাচ্ছেরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
স্থানীয় গ্রাম্য শালিসের আশ্বাস ও প্রভাবশালীদের ভয়ে ঘটনার ২২ দিন পরে কয়েকজন সাংবাদিকের সহযোগিতায় মোদাচ্ছেদের বিরুদ্ধে মামলাটি করা সম্ভব হয়েছে বলে জানান ছাত্রীটির মা।
ঝালকাঠীর অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ওই ছাত্রীর স্কুল ও বাড়ি পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৭৫৬ ঘ.
bdnews24