২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্তে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

শেরপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্তে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেঘালয় রাজ্যের ডালু ক্যাম্পে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় বিজিবি। বৈঠকে বিজিবি-২৭ এর অধিনায়ক কর্নেল নজরুল ইসলাম ও বিএসএফ-৩৫ এর অধিনায়ক অমৃত লাল ট্রিকে নেতৃত্ব দেন। কর্নেল নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈঠকে সীমান্ত চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রুখা, সীমান্তের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্ঘলা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। তিনি জানান, বাংলাদেশ প্রতিনিধিরা ডালু ক্যাম্পে পৌঁছার পর একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৫১ ঘ.