চট্টগ্রম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফের কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার কাছে যৌন উত্তেজক ওই ট্যাবলেট বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকাও পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মোহাম্মদ হোসেন (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোহাম্মদ হোসেন কলেজপাড়া এলাকায় নুর হোসেনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এস এম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোসেন দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলায় মাদক দ্রব্য বিক্রি করে আসছিলো।
হোসেনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/২১২০ ঘ.
bdnews24