২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় লাশ উদ্ধার

নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

নওগাঁ ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকা থেকে নিতাই চন্দ্রের (৩৫) লাশ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার চক-গৌরি বাজারের যতীশ চন্দ্র মহন্তের ছেলে। নিতাই শাঁখা বিক্রি করতেন। মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকি জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর সড়কের উপর লাশ ফেলে রেখে গেছে দুবৃর্ত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৬৪৪ ঘ.