মাদারীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার নড়ালকান্দি আমগ্রাম এলাকার একটি বাগান থেকে ইকবাল বেপারীর (১৮) লাশ উদ্ধার করা হয়। ইকবাল নড়ালকান্দি গ্রামের আছরউদ্দিন বেপারীর ছেলে।
রাজৈর থানার পরিদর্শক এমদাদুল হক জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় বাগানে ইকবালের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
শ্বাসরোধ করে ইকবালকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার সন্ধ্যা থেকে ইকবাল নিখোঁজ জানিয়ে তার বাবা আছরউদ্দিন বেপারী বলেন, “আমাদের সঙ্গে কারো তেমন কোন শত্র“তা নেই। তবে প্রতিবেশী আমিরুল লস্করের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ আছে।”
রাজৈর থানার ওসি নওশের আলী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫১৫ ঘ.
bdnews24