২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালাল আলমগীরকে বনানীতে দাফন

থাইল্যান্ডে মারা যাওয়া ড. জালাল আলমগীরকে ঢাকায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডে মারা যাওয়া ড. জালাল আলমগীরকে ঢাকায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। জালাল সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরের বড় ছেলে। থাইল্যান্ডে বেড়াতে গিয়ে গত ৩ ডিসেম্বর সাগরে ডুবে মারা যান জালাল। ৪০ বছর বয়সী ড. জালাল যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন। এক বছরের ছুটিতে ঢাকায় আসার পর গত ২ ডিসেম্বর তিনি সস্ত্রীক থাইল্যান্ড গিয়েছিলেন। সোমবার লাশ ঢাকায় আনার পর মঙ্গলবার দুপুরে জানাজা শেষে জালালকে বনানী কবরস্থানে দাফন করা হয়। জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে জানাজায় অংশ নেওয়াদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বিএনপি নেতা মওদুদ আহমদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ। বুধবার বিকালে বনানীতে মহীউদ্দীন আলমগীরের বাড়িতে প্রয়াতের জন্য দোয়া মাহফিল হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫১০ ঘ.