সিলেট, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে সুরমা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে নগরীর মেন্দিবাগ নোয়াগাঁও এলাকায় লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোবাশ্বির আলী সাংবাদিকদের জানান, নিহত ওই ব্যক্তির লাশের পিঠে একটি সিমেন্টের বস্তা বাঁধা ছিল।
যুবকটিকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩০৬ ঘ.
bdnews24