পাবনা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় আতাইকুলা উপজেলায় এক ব্যক্তিকে হত্যা করে পালানোর সময় গণপিটুনিতে এক জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার একদল সশস্ত্র সন্ত্রাসী উপজেলার দক্ষিণ বনগ্রামের আব্দুল হামিদকে (৬৫) হত্যার পর পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী তাদের মধ্যে দুই জনকে ধরে ফেলে।
গণপিটুনির একপর্যায়ে জেলার সাঁথিয়া উপজেলার রাজাপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে সাদেক (৩০) মারা যান। আহত হন তার অপর সহযোগী।
আতাইকুলা থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর রাতে সন্ত্রাসীরা হামিদের বাড়িরে উঠোনে তাকে কুপিয়ে হত্যা করে।
আহত আসাদকে মুমূর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ছে। তার বাড়ি সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে।
জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্র“তার জের ধরে ভাড়াটিয়া খুনিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের ধারণা।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩৮ ঘ.
bdnews24