২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাট কলে সিবিএ কমিটি নিয়ে ভাংচুর

চট্টগ্রামে একটি পাট কলে ট্রেড ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধের জেরে ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি পাট কলে ট্রেড ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধের জেরে ভাংচুর হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ডের মকবুলার রহমান জুট মিলে শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। সীতাকুণ্ড থানার ওসি নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার সিবিএ কমিটি নিয়ে বিরোধের জের কারখানায় ভাংচুর হয়েছে। এ সময় কারখানার মহাব্যবস্থাপকের (জিএম) কক্ষেও হামলা হয়েছে। হামলাকারীদের সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি। তিনি বলেন, “স¤প্রতি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিবর্তিত হওয়ায় শ্রমিক নেতাদের কমিটিতে পরিবর্তন আনা নিয়ে এ বিরোধ দেখা দিয়েছে।” এ পাট কলে প্রায় ৮০০ শ্রমিক রয়েছে। এখানে সিবিএ’র সর্বশেষ নির্বাচন হয় ১৯৯৭ সালে। তবে এরপর গত বিএনপি ও আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার শ্রমিকদের দাবি আদায়ের প্রতিনিধিদের এ কমিটির পরিবর্তন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/২১৫৭ ঘ.