সিলেট, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবি’র দুই কর্মকর্তা।
শুক্রবার দুপুরে পর্যটন কেন্দ্র লালাখালের সারি নদীতে পাহাড়ি ঢলে তালাত কবির (২৭) ও আব্দুল্লাহ ফয়সল (২৯) ভেসে যান বলে পুলিশ জানিয়েছে।
তালাত ঢাকার মালিবাগের ইমরান কবিরের ছেলে এবং ফয়সল চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি মালু মসজিদ এলাকার আব্দুল মালেকের ছেলে।
জৈন্তাপুর থানার ওসি আবদুল জালিল জানান, তালাত ও ফয়সলসহ আরো চার বন্ধু বেলা আড়াইটার দিকে লালাখালের সাহেবমারা এলাকার সারি নদীতে সাঁতার কাটার সময় হঠাৎ পাহাড়ি ঢল নামে। এতে ছয় জনই ভেসে যান। পরে চারজন সাঁতরে তীরে উঠলেও তালাত ও ফয়সলকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি জানান, পুলিশ নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। লাশ উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল আসছে।
স্থানীয় নাজিমগড় রিসোর্টের ব্যবস্থাপক হাসান মোরশেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্প ও তাদের রিসোর্টের ¯িপডবোট দিয়ে দীর্ঘক্ষণ খোঁজ করেও এই দু’জনের সন্ধান পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২৫ ঘ.
bdnews24