২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে শ্রমিক নেবে আজারবাইজান

অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশে থেকে নির্মাণ শ্রমিক নিতে চেয়েছে আজারবাইজান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশে থেকে নির্মাণ শ্রমিক নিতে চেয়েছে আজারবাইজান। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বৃহস্পতিবার সেদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলফিকার রহমানকে এ বিষয়ে তার আগ্রহের কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজারবাইজানে সদ্য নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত জুলফিকার রহমান রাজধানী বাকুতে প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। তেল ও গ্যাস সমৃদ্ধ মধ্য এশিয়ার দেশ আজারবাইজান বর্তমানে বিকাশমান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত পেয়েছে। প্রেসিডেন্ট ইলহাম মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নির্মাণ শ্রমিকদের কাজের প্রশংসা করে বলেন, তারা তার দেশেও একই ধরনের ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/২১০৭ ঘ.