২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, একজন নিহত

বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বগুড়া সদর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

বগুড়া, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বগুড়া সদর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোছাম্মৎ আশরাফি জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কর্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী (৫০) ওই গ্রামেরই বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা বলেন, মোহাম্মদ আলীর ছেলে মৃদুল ও স্থানীয় যুবক রিপন একসঙ্গে বালুর ব্যবসা করতেন। কিছুদিন আগে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সকালে দুইপক্ষ সংঘর্ষে জড়ালে মোহাম্মদ আলী তাদের থামাতে যান। এ সময় গুলিবিদ্ধ হন তিনি। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন। এসআই আশরাফি জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে আট জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের ছেলে মৃদুল দাবি করেন, রিপন ও তার সঙ্গীরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এর জের ধরে রিপনের লোকজনের সঙ্গে ‘বাকবিতণ্ডার’ এক পর্যায়ে তাদের গুলিতে মারা যান মোহাম্মদ আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯১৫ ঘ.