২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউতে বাদশা সভাপতি, তপু সম্পাদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে ৪১৬ ভোট পেয়ে দৈনিক ইনকিলাবের সাখাওয়াত হোসেন বাদশা সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে ৪১৬ ভোট পেয়ে দৈনিক ইনকিলাবের সাখাওয়াত হোসেন বাদশা সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সাজ্জাদ আলম খান তপু। তিনি পেয়েছেন ৩৭২ ভোট। বুধবার দিনভর ভোটগ্রহণের পর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার সন্ধ্যায় ফল ঘোষণা করেন। অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান সম্রাট। অর্থ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম (৩৭২), ক্রীড়া সম্পাদক মোরসালিন আহমেদ (৪১৬), সাংস্কৃতিক সম্পাদক কবীর আহমেদ খান (৩৯০) এবং আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া (৪৬১) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে হাসান আরিফ (৪১৫), মোস্তফা কাজল (৩৯১), সাজ্জাদ হোসেন (৩৬১), আতিকুর রহমান (৩৪৬), শাহেদ মতিউর রহমান (৩৩৫), মো. মজিবুর রহমান (৩৩১) ও সালাউদ্দিন আহমাদ বাবলু (৩১৭) নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- খোকন বড়–য়া (যুগ্ম-সম্পাদক), মো. শরিফুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), কাজী হাবীব (দপ্তর সম্পাদক), শহীদুল ইসলাম (প্রচার ও প্রকাশনা সম্পাদক), হালিম মোহাম্মদ (প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক), নাজমুল আহমদ তৌফিক (কল্যাণ সম্পাদক) ও আলফা আরজু (নারী বিষয়ক সম্পাদক)। নির্বাচনে ৮৭২ ভোটারের মধ্যে ৭৮৬ জন ভোট দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসআই/এমআই/১৯৩০ ঘ.