গাইবান্ধা/মুন্সীগঞ্জ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা ও মুন্সীগঞ্জে মঙ্গলবার রাতে আগুনে বেশকিছু দোকান ও বসত ঘর পুড়ে গেছে।
এরমধ্যে রয়েছে গাইবান্ধা শহরে একটি মাকের্েেটর ১০টি দোকান এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ৬টি বসত ঘর ও দুটি গরু।
গাইবান্ধা প্রতিনিধি জানান, রাত সোয়া ১১টার দিকে শহরের গাউন পট্টির পুরাতন শীতবস্ত্র মার্কেটে আগুন ধরলে ৪টি দোকান সম্পূর্ণ এবং ২টি অংশিক ক্ষতিগ্রস্ত হয়।
একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে দমকল কর্মকর্তা আব্দুল হামিদ জানান।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি প্রায় ১০ লাখ।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, টঙ্গীবাড়ির তুলকাই গ্রামের শহীদ মিয়া ও তার পাঁচ ভাইয়ের ৬টি বসতঘর ও দু’টি গরু পুড়েছে।
গভীর রাতে এ অগ্নিকাণ্ড হয় বলে টঙ্গীবাড়ি থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান।
মুন্সীগঞ্জ দমকল বাহিনী প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে মাহবুবুর জানান।
জমিজমা নিয়ে শত্র“তার জের ধরে ঘরে আগুন দেওয়া হয়েছে বলে শহীদ মিয়া অভিযোগ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮২৩ ঘ.
bdnews24