২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরব বিশ্বের আদর্শ হতে পারে বাংলাদেশ’

আরব বিশ্বের দেশগুলোর জন্য বাংলাদেশে গণতন্ত্র আদর্শ হতে পারে বলে মনে করেন জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরব বিশ্বের দেশগুলোর জন্য বাংলাদেশে গণতন্ত্র আদর্শ হতে পারে বলে মনে করেন জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “ক্ষমতার সঙ্গে ধর্মকে মেশানো ঠিক হবে না। তিউনিসিয়া, লিবিয়া, মিশর এবং আরব বিশ্বের অন্যান্য দেশ এখন এ সমস্যায় পড়েছে।” “ওই দেশগুলোর জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আদর্শ হতে পারে।”- যোগ করেন তিনি। তিন দিনের সফরে সোমবার ঢাকা আসেন জার্মান প্রেসিডেন্ট। বাংলাদেশকে অসা¤প্রদায়িক রাষ্ট্র অভিহিত করে তিনি বলেন, এখানে সংখ্যালঘুদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখা হয় না। তার মতে, জ্বালানি সমস্যার সমাধান হলে বাংলাদেশের আরো উন্নয়নের সম্ভাবনা আছে। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতিতে আরব বিশ্ব থেকে শুরু করে ইউরোপের প্রভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় উন্নয়নশীল ও উন্নত বিশ্বের একযোগে কাজ করার পক্ষে কথা বলেন ক্রিশ্চিয়ান ভুল্ফ। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জার্মান প্রেসিডেন্টের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যও দেন উপাচার্য । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসজেড/পিডি/২০৪৮ ঘ.