২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় যুবক জবাই

খুলনার ফুলতলা উপজেলায় এক ডাব বিক্রেতাকে জবাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

খুলনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ফুলতলা উপজেলায় এক ডাব বিক্রেতাকে জবাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে দামোদর উচ্চ বিদ্যালয়ের কাছে গলায় দড়ি পেঁচানো ও জবাই করা এই লাশ পাওয়া যায়। নিহত শরিফুল ইসলাম ওরফে ফেলান শেখ (৩৫) দামোদর এলাকায় ভাড়া থাকতেন। তিনি খুলনার খানজাহান আলী থানার বাড়িয়াডাঙ্গা এলাকার আফসার শেখের ছেলে। নিহতের স্ত্রী রোজিনা বেগম জানান, ফেলান শেখ সোমবার বিকালে ঘর থেকে বের হয়ে রাত ১০টায় ফেরেন। কিছুক্ষণ পর আবার বের হয়ে আর ফেরেননি। ফুলতলা থানার উপ-পরিদর্শক মুক্ত রায় চৌধুরী জানান, সন্ত্রাসীরা প্রথমে শরিফুলকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে। পরে জবাই করে। পূর্ব শত্র“তার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৯ ঘ.