মেহেরপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকা থেকে ছয়টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে রংমহল গ্রামে বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
গাংনী পুলিশের ধলা ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মহিউল ইসলাম জানান, বোমাগুলি ভারতের সীমানার কাছে রংমহল গ্রামের একটি জমিতে কালোটেপ মোড়ানো অবস্থায় পড়েছিল। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়।
গাংনী থানার ওসি গোলাম মোস্তফা জানান, ধারণা করা হচ্ছে কোনো সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বোমাগুলো এনেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৮ ঘ.
bdnews24