২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্রসহ পাঁচ জলদস্যু গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানাধীন চিলখালী এলাকায় অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া থানাধীন চিলখালী এলাকায় অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- মো. রুবেল (১৮), মো. আবু হাসেম (২০), রুহুল কাদের (৪০), মাহাদুল করিম (২০) ও দিদার হোসেন। এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি, তিনটি বন্দুক, চার রাউণ্ড রাইফেলের গুলি, পাঁচ রাউণ্ড শর্টগানের কার্তুজ, দুই রাউণ্ড খালি খোসা, একটি হাতুড়ি ও পাঁচটি টর্চ লাইট উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তারের পর বিকালে র‌্যাব-৭ এর পতেঙ্গা কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. ছাইদুল হাসান জানান, অস্ত্রধারী জলদস্যুরা সাগরে ডাকাতির উদ্দেশ্যে চিলখালীর একটি মাছের ঘেরে বসে প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে জানান হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/১৮১০ ঘ.