২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে জনসংহতি সমিতির কর্মী নিহত

রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) এক সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

রাঙামাটি, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) এক সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। নিহতের নাম জ্যোতি বিকাশ চাকমা ওরফে সুমন (৩২)। মঙ্গলবার রাত ১টার দিকে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দোজর এলাকায় তাকে হত্যা করা হয়। জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি রাজেন্দ্র লাল চাকমা জানান, মঙ্গলবার রাত ১টায় ৭-৮ জন দুর্বৃত্ত জ্যোতিকে তার বাসা থেকে বাইরে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। “গুলি লাগার পর জ্যোতি ঘটনাস্থলেই মারা যায়। পরে আত্মীয়-স্বজনরা পুলিশে খবর দেয়।” বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, “পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।” জ্যোতিকে জনসংহতি সমিতির (এমএন লারমা) রূপকারী ইউনিয়ন শাখার একজন ‘সক্রিয় সদস্য’ দাবি করে এই হত্যাকাণ্ডের জন্য সমিতির সন্তু লারমা গ্র“পকে দায়ী করেন রাজেন্দ্র লাল। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, “ইউপিডিএফ ও সংস্কারপন্থীদের দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৩০৮ ঘ.