২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 06:47 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আতিকুর রহমান নামের ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সোয় ৯টার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচার একটি বাসা থেকে আতিকের লাশ উদ্ধার করা হয়। “পাঁচতলা ভবনের নিচতলায় একটি কক্ষে আতিক থাকতেন। পাশের আরেকটি কক্ষে থাকতেন তার মেয়ের জামাই। কিন্তু লাশ উদ্ধারের সময় মেয়ের জামাই বা কাউকে সেখানে পাওয়া যায়নি।” ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২৪৫ ঘ.