গাইবান্ধা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার ঢাকা-রংপুর মহাসড়কে বেয়ালিয়া হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আহসান হাবীব বকুল (৪৫) ও রুদ্ধনগর গ্রামের ইসমাইল হোসেন (৩৮)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, আহসান হাবীব বকুল ও ইসমাইল হোসেন মোটরসাইকেলে ফুটানীর বাজার থেকে কালিতলা যাচ্ছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে আহসান হাবীব মারা যান।
রগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইসমাইল হোসেনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৮ ঘ.
bdnews24