২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুন, পুড়েছে কারখানাও

চট্টগ্রাম মহানগরীতে দুটি অগ্নিকাণ্ডে কয়েকটি বসতবাড়ি ও একটি কারখানা পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে দুটি অগ্নিকাণ্ডে কয়েকটি বসতবাড়ি ও একটি কারখানা পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। সোমবার ভোরে চান্দগাঁও থানাধীন সানোয়ারা আবাসিক এলাকায় আটটি বসতঘর পুড়ে যায় বলে জানিয়েছে অগ্নিনির্বাপক বাহিনী। এর আগে রোববার রাত ১০টার দিকে বায়েজিদ এলাকার টিএনএস কনস্যুমার প্রডাক্টস নামে একটি চা প্যাকেটজাত ও সয়াবিন বোতলজাতকরণ কারখানায় আগুন লাগে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মী বিশ্বাম্ভর বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৬টার দিকে সানোয়ারা আবাসিক এলাকায় একটি কাঁচা ঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আটটি ঘরের প্রায় মোট পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি। বিশ্বাম্ভর আরো জানান, রোববার রাত ১০টার দিকে বায়েজিদ এলাকার টিএনএস কনস্যুমার প্রডাক্টস নামে কারখানাটিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি গিয়ে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রতিষ্ঠানটির অন্তত নয় লাখ টাকার বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানায় অগ্নিনির্বাপক বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/১৩৩০ ঘ.