২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাচেষ্টার অভিযোগে চট্টগ্রামে ৫ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাকলিয়া থানাধীন আলী নেওয়াজ লেইনে বোয়ালখালী উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল মনসুর আহমেদের বাসার দোতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- টিটন কান্তি সরকার (২২), সুজিত দে (৩৪), অনিক ইসলাম (২০), সুকুমার সর্দার (২৩) ও সাগর সর্দার। এদের বাড়ি পটিয়া, বোয়ালখালী ও রাউজানের বিভিন্ন এলাকায়। বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনসারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাবেক ওই ইউপি চেয়ারম্যানকে হত্যার পরিকল্পনা করা হয়েছে এবং তারা রোববার সকালে এ ঘটনা ঘটাবে। এ তথ্যের ভিত্তিতে গোপনে অভিযান পরিচালনা করে ওই পাঁচজনকে মনসুর আহমেদের বাসার দোতলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বরাতে আনসারুল করিম জানান, এক ব্যক্তি ছয় লাখ টাকার চুক্তিতে মনসুর আহমেদকে হত্যার পরিকল্পনা করে। এজন্য তাদের ৩০ হাজার টাকা অগ্রিমও দেওয়া হয়। হত্যার পর বাকি টাকা পরিশোধের কথা ছিলো। তবে পুলিশ তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম বলতে রাজি হয়নি। এ ঘটনায় সাকে ইউপি চেয়ারম্যান মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৪৯ ঘ.