চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়ায় জাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে তিন শ্রমিক আহত হয়েছে।
আহতরা হলেন- নূর হাশেম (২৫), হেলাল (২৪) ও বাহার (২৫)।
পুলিশ জানায়, শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মৃণাল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে কাজ করার সময় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে তিন হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা ওয়েস্টার্ন মেরিনের কর্মী সৈয়দ আলম বলেন, শ্রমিকরা কাজ করার সময় গ্যাস সিলিন্ডারের হোস পাইপ বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
তবে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির জন সংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক শাহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।
পটিয়া থানার ওসি মো. আব্দুস সবুরও বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।
ওয়েস্টার্ন মেরিন গ্র“পের সহযোগী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ নির্মাণ শুরু করে ১৯৯৪ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১১৪ ঘ.
bdnews24