২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে বাস চাপায় নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস চাপায় সিএনজি অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরো তিন যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

মৌলভীবাজার, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস চাপায় সিএনজি অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরো তিন যাত্রী। শনিবার সন্ধায় ঢাকা-সিলেট মহাসড়কের বিলাসের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন হলেন শ্রীমঙ্গলের লইয়াকুল গ্রামের সিএনজি অটোরিকশা চালক বাহার আলী (৪৫) ও সাতগাঁও গ্রানের জাবেদ আলী (২৫)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন অটোরিকশার যাত্রী শ্রীমঙ্গলের আলীশারকুল গ্রামের মফিজ উল্লা (৪৫), দুর্বাশা সরকার (৩০) ও পূর্বাশা আবাসিক এলাকার রিপন মিয়া। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান শ্রীমঙ্গল স্বাস্থকেন্দ্রের চিকিৎসক বিনেন্দু ভৌমিক। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস বিলাসের পাড় এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে এসআই জাহাঙ্গীর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫১ ঘ.