২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রমেই নিঃসঙ্গ হচ্ছি আমরা’

গদ্যশিল্পী রশীদ করীমকে হারানোর প্রতিক্রিয়া এভাবেই জানালেন জিল্লুর রহমান সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রমেই আমরা নিঃসঙ্গ হয়ে পড়ছি। শামসুর রাহমানকে হারালাম। এখন রশীদ করিমকে হারলাম- বন্ধুর মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া এভাবেই জানালেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। ৮৬ বছর বয়সে শনিবার ভোররাতে জীবনাবসান ঘটে কথাশিল্পী রশীদ করিমের, যাকে শামসুর রাহমানও দেশের অন্যতম সেরা গদ্যকার বলে মানতেন। একুশে পদকপ্রাপ্ত রশীদ করিমের বন্ধু ছিলেন জিল্লুর রহমান। তাই বন্ধুর মৃত্যুর খবর পেয়ে তিনি ছিলেন শোকগ্রস্ত। রশীদ করিমকে নিয়ে জিল্লুর রহমান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশ একজন বড় লেখক হারালো, আর আমি হারালাম একজন ভালো বন্ধু।” “আমাদের বন্ধুত্ব বহুদিনের, তার লেখার অনুরাগী পাঠকও ছিলাম আমি। আমার লেখালেখিতেও তিনি উৎসাহ দিতেন,” বলেন শিক্ষাবিদ, কলামিস্ট জিল্লুর। তিনি বলেন, “ভালো সমালোচক ছিলেন তিনি (রশীদ করিম)। যেটা ভালো সেটার প্রশংসা করতেন। আবার যেটা তার কাছে ভালো লাগতো না বা পছন্দ হতো না- সে লেখার সমালোচনা করতেও কুণ্ঠা করতেন না।” বন্ধুর স্মৃতি হাতড়ে জিল্লুর রহমান বলেন, “অনেক স্মৃতি তার সঙ্গে আমার। বহু দিনের আড্ডা, ঘুরে বেড়ানো। শেষ দিকে তিনি লেখালেখি ছেড়ে দিয়েছিলেন। আমি মাঝে-মধ্যে তার বাসায় যেতাম। বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হতো।” শুক্রবার সকালেও রশীদ করিমের বাড়িতে গিয়েছিলেন জিল্লুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৫১৪ ঘ.