২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় বিএনপি নেতার ১৮ বছর কারাদন্ড

অস্ত্র মামলায় শেরপুরে এক বিএনপি নেতার ১৮ বছর সশ্রম কারাদন্ড- হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

শেরপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় শেরপুরে এক বিএনপি নেতার ১৮ বছর সশ্রম কারাদন্ড হয়েছে। শেরপুরের সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুরশিদ আলম বৃহস্পতিবার এ সাজা দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দ-িত মুকছেদুল হক শিবলু (৪৪) নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়ন বিএনপি’র সভাপতি। শেরপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, চলতি বছরের ২১মে রাতে শিবলুর হেফাজতে থাকা একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফেজ আল আসাদ বাদী হয়ে নকলা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই পারভেজ আহমেদ সেলিম চলতি বছরের ২২ জুন মুকছেদুল হক শিবলুর বিরুদ্ধে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.