২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরেন্দ্র’র প্রকৌশলী দুর্ঘটনায় নিহত

পাবনা শহরে সড়ক দুর্ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

পাবনা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরে সড়ক দুর্ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন নিহত হয়েছেন। বুধবার দুপুরে শহরে তার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন জানান, বেলা আড়াইটার দিকে নূরপুরে জেলা পরিষদ ডাকবাংলোয় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন (বিএমডিএ) প্রকল্প অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার তার মৃত্যু হয়। লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মোশাররফ হোসেন (৪৫) পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বালিয়া গ্রামের কাঞ্চন আলী মুন্সীর ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৩১ ঘ.