২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জনসভার মিছিলে আরিচা সড়কে যানজট

ধামরাইয়ে খালেদা জিয়ার সমাবেশে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে মিছিল আসার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 08:50 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

সাভার, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধামরাইয়ে খালেদা জিয়ার সমাবেশে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে মিছিল আসার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকালে ধামরাইয়ের লর্ড হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদার বক্তব্য দেওয়ার কথা। ছাত্রদল আয়োজিত ওই সমাবেশে শিক্ষার্থীদের ল্যাপটপও বিতরণ করবেন তিনি। সমাবেশে অংশ নিতে সাভারের বিভিন্ন এলাকা থেকে দুপুর থেকেই একের পর এক মিছিল ধামরাই যাচ্ছে। সাভার ও ধামরাইয়ের মাঝামাঝি এলাকা নবীনগরে দুপুর ১টায় ব্যাপক যানজট দেখা গেছে। মহাসড়কে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা জেলার ট্রাফিক পরিদর্শক হাবিবুর রহমান। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এ ছাত্র-গণজমায়েত করছে। গত ২০ নভেম্বর ছিলো খালেদার ছেলে তারেকের জন্মদিন। বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে তা পালন করেছে। তারেক বর্তমানে লন্ডনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৪৫ ঘ.