২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের জামিন

ছিনতাই ও চাঁদাবাজির এক মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলন চার মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই ও চাঁদাবাজির এক মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলন চার মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ কে এম শহীদুল হকের বেঞ্চ জামিনের এ আদেশ দেয়। চাঁদপুরের কচুয়া থানায় গত ১৮ নভেম্বর মামলাটি হয়। এর বাদি কচুয়ার নাউকুড়ার মো. মানিক হোসেন। এ মামলাটি হয়রানিমূলক দাবি করে মিলন সাংবাদিকদের বলেন, এ নিয়ে তার বিরুদ্ধে ৩১টি মামলা দেওয়া হয়েছে। মানিকের অভিযোগ, পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে মিলন তাকে মারধর করেন। টাকা না পেয়ে নগদ ১২ হাজার টাকা এবং মোবাইল ছিনতাই করেন মিলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০২৫ ঘ.