২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহানাবাদ এলাকায় জাহাজভাঙার একটি কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহানাবাদ এলাকায় জাহাজভাঙার একটি কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত মইনুল হোসেন (২৮) নওগাঁ জেলার বাসিন্দা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাহানাবাদ স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ থেকে পড়ে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে সীতাকুণ্ড থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি জাহাজের ওপরে কাজ করার সময় মইনুল মেঝেতে থাকা তেলে পা পিছলে নিচে পড়ে যান। গুরুতর আহতাবস্থায় মইনুলকে দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন বলে চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম জানান। জাহানাবাদ শিপব্রেকিং ইয়ার্ড প্রাইম গ্র“পের অঙ্গ প্রতিষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫০৫ ঘ.