২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে সম্মাননা ৯২ বিদেশিকে

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিভিন্ন দেশের ৯২ জন নাগরিককে আসন্ন বিজয় দিবসে সম্মাননা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিভিন্ন দেশের ৯২ জন নাগরিককে আসন্ন বিজয় দিবসে সম্মাননা দেওয়া হচ্ছে। রোববার সংসদ ভবনে 'মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির' বৈঠকে মন্ত্রণালয় এ তথ্য জানানো হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কমিটির সভাপতি রফিকুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন। এতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, শামসুর রহমান শরীফ এবং ওয়ারেসাত হোসেন বেলাল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের ধরন, স্থান নির্বাচন ও প্রস্তাব প্রণয়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য পাঠাগারসহ মুক্তিযুদ্ধের সংগ্রহশালা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। সভায় মুক্তিযুদ্ধের বধ্যভূমি, মুক্তিযুদ্ধের সময় নিহত মুক্তিযোদ্ধাদের সমাধি, মিত্রবাহিনীর সদস্যদের সমাধি সংরক্ষণ করার ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্ত্রণালয় জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০৩০ ঘ.