চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনায় মো. হুমায়ুন নামে ওই শিশুর মৃত্যু হয়। হুমায়ুন সীতাকুণ্ডের কদমরসুল এলাকার কামালউদ্দিনের ছেলে।
সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের সার্জেন্ট আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পন্থিছিলা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক হুমায়ুনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হুমায়ুনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর স্বজনরা জানিয়েছেন, হুমায়ন নানা বাড়িতে বেড়াতে এসেছিলো। রাস্তা পারাপারের তার সঙ্গে নানি ছিলেন, তবে তিনি আঘাত পাননি।
সার্জেন্ট আরিফুল জানান, পুলিশ ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১১- ১৯১৮) আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৯৩৫ ঘ.
bdnews24