২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৪ ঘণ্টা পর ফেরি করবী সচল

প্রায় ৩৪ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি কবরী সচল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

চাঁদপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ৩৪ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি কবরী সচল হয়েছে। রোববার সকাল ৮টায় ফেরিটি চাঁদপুরের হরিণা ঘাট থেকে যানবাহন নিয়ে শরীয়তপুরের উদ্দেশে ছেড়ে যায়। শুক্রবার রাত ১০টায় হরিণাঘাটে যানবাহন নামানোর সময় ফেরিটির র‌্যামের প্লেট ভেঙে গেলে তা বিকল হয়ে যায়। বিআইডব্লিউটিসি হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আলম হাওলাদার জানান, করবী বিকল হওয়ায় অপর ফেরি কেতকি দিয়ে এই রুটে যানবাহন পারাপার করা হয়। এই একটিমাত্র ফেরি দিয়ে যান পারাপার করায় বেশ দুর্ভোগ পোহাতে হয় বলে তিনি জানান। চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটে কেতকি ও করবী নামের দু'টি ফেরি চলাচল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮২২ ঘ.