২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি টিভি স্থাপন নীতিমালা হচ্ছে: আজাদ

বেসরকারি স্যাটেলাইট টিভি স্থাপন ও পরিচালনা নীতি নামে একটি নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি স্যাটেলাইট টিভি স্থাপন ও পরিচালনা নীতি নামে একটি নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ তথ্য জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে টানা ২৩ দিন পর নবম সংসদে একাদশ অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয় বিকাল ৪টা ২০ মিনিটে। ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদারের লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল পরিচালনার জন্য 'বেসরকারি মালিকানায় টেলিভিশন চ্যানেল স্থাপন ও পরিচালনা নীতি' নামে প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অবশ্য তথ্য মন্ত্রণালয়ের বেসরকারি স¤প্রচার নীতিমালা চূড়ান্ত করা হয়নি বলেও জানান তিনি। নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। চূড়ান্ত খসড়া প্রণয়ন হলে তা জনসম্মুখে প্রকাশ এবং যথানিয়মে সর্বস্তরের জনগণের মতামত নেওয়া হবে। লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য প্রবাহের অবাধ চলাচল সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণœ হয় এমন নীতি প্রণয়ণের প্রশ্নই ওঠে না। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন। তবে বিরোধী দলের সদস্যরা এ অধিবেশনেও যোগ দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৮০২ ঘ.