ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৩ দিন পর জাতীয় সংসদের একাদশ অধিবেশন রোববার পুনরায় বসছে। বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে।
চলতি অধিবেশন শুরু হয়েছিলো গত ২০ অক্টোবর, ২৭ অক্টোবর তা মুলতবি হয়।
সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ নভেম্বর পর্যন্ত অধিবেশন মুলতবি রাখার কথা ছিলো। কিন্তু ঈদুল আজহার কারণে এ অধিবেশন ২০ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।
চলতি অধিবেশন এ মাসে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন প্রধান হুইপ আব্দুস শহীদ।
আগের মতো বিরোধী দল চলতি অধিবেশনেও অনুপস্থিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২১২১ ঘ.
bdnews24