২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের মহাপরিদর্শকের মায়ের মৃত্যু

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারের মা বেগম জয়নব মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারের মা বেগম জয়নব মারা গেছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন কিডনি ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগাছায়। তার নামাজে জানাজা আছরের নামাযের পর রাজারবাগ পুলিশ লাইন মসজিদে এবং দাফন বনানী কবরস্থানে সম্পন্ন হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, সরকার ও বিরোধী দলের নেতাকর্মী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২১ নভেম্বর মিন্টো রোডের পুলিশ ভবনে মাগরিবের নামাজের পর তার কুলখানি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/পিডি/১৯০৮ ঘ.