২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় ট্রাক উল্টে নিহত ১

রাজধানীতে একটি বালুর ট্রাক উল্টে এক জন নিহত ও তিন জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 04:28 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে একটি বালুর ট্রাক উল্টে এক জন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহতের নাম কবির হোসেন (২৫)। তার বাড়ি লক্ষ্মীপুর সদরের শাকচর গ্রামে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ডেমরার সারুলিয়ায় একটি বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। কবির হোসেনকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় কবিরের সঙ্গে ট্রাকে থাকা অন্য তিন জনও আহত হয়েছেন। নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২২২২ ঘ.