বান্দরবান, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান ও পর্যটন মন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত পুলিশের একটি জিপ দুর্ঘটনায় এক এসআইসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে বান্দরবান সদর উপজেলার নীলাচল রাস্তার টাইগারপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপ-পরিদর্শক (এসআই) খন্দকার ইব্রাহিম হোসেন, কনস্টেবল আবদুল হানিফ ও মো. শামসুদ্দিন।
গুরুতর আহত খন্দকার ইব্রাহিম হোসেনকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন সাহা জানিয়েছেন, বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের বান্দরবান সফরে আসেন। দুপুরে সদরের নীলাচল পর্যটন কেন্দ্রে যাওয়ার সময় তার নিরাপত্তায় থাকা পুলিশের একটি জিপ টাইগারপাস মোড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
আহত ইব্রাহিমের মেরুদ-সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে জানান এসআই সুমন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24