২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিক যখন 'চিকিৎসক'

নগরীর চান্দগাঁও থানাধীন হাজী নাজির আলী সড়ক থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানাধীন হাজী নাজির আলী সড়ক থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে অরুণ কান্তি দেব (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চন্দনাইশ উপজেলার বরমা গ্রামে। চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অরুণ কান্তি পোশাক কারখানায় কাজ করতেন। গত এক বছর ধরে তিনি চিকিৎসক পরিচয়ে নাজির আলী সড়কে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন। "অরুণের প্যাডে এমবিবিএস, পিজিটি, সিসিডি (ভারত) ছাড়াও বিভিন্ন ডিগ্রির কথা উল্লেখ থাকলেও কোনটিরই সনদ দেখাতে পারেননি", যোগ করেন ওসি রউফ। এ ঘটনায় অরুণের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৪১৬ ঘ.