২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্যোগ ঝুঁকি হ্রাসে আন্তর্জাতিক সাহায্য বাড়াতে হবে'

উপকূলীয় এলাকার বাধ উঁচু করা এবং নতুন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের পাশাপাশি নিবিড় জরিপসহ ঝুঁকিহ্রাস কর্মসূচি নিতে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় এলাকার বাধ উঁচু করা এবং নতুন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের পাশাপাশি নিবিড় জরিপসহ ঝুঁকিহ্রাস কর্মসূচি নিতে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, "বিজ্ঞানীরা বাংলাদেশে বড়মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করছেন। এজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।" ভূমিকম্পের ঝুঁকির ব্যাপারে শহর এলাকার ভবনগুলো ওপর নিবিড় জরিপ চালানো প্রয়োজনীয়তা মনে করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, এর আলোকে ঝুঁকিপূর্ণ স্থাপনা সংস্কারের মাধ্যমে ঝুঁকিমুক্ত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর কোর্স চালু হয়েছে বলে সম্মেলনে অংশগ্রহণকারীদের জানান মন্ত্রী। গ্লোবাল ফ্যাসিলিটি ফর ডিজাস্টার রিডাকশন অ্যান্ড রিকভারি'র পরামর্শক গ্র"পের একাদশ বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর এসব কথা বলেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ বৈঠকে সভাপতিত্ব করেন গ্র"পের চেয়ারম্যান ও বিশ্ব ব্যাংকের টেকসই উন্নয়ন বিষয়ক পরিচালক জোবিদা আলুয়া। পরামর্শক গ্র"পের ৩৮টি সদস্য দেশের শতাধিক প্রতিনিধির এ বৈঠক শেষ হচ্ছে শুক্রবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৫৫ ঘ.