২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর সিলসহ গ্রেপ্তার

রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের এক টিনশেড বাসা থেকে ৪০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সিল মোহরসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের এক টিনশেড বাসা থেকে ৪০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সিল মোহরসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মজিবুর রহমান খন্দকার শামীম (৩৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তার কাছে ১৭ জন মন্ত্রীর, ২০ জন প্রতিমন্ত্রীর এবং তিন জন সচিবের সিল ছাড়াও মন্ত্রণালয়ের বিভিন্ন প্যাড পাওয়া গেছে। লালবাগ থানার ওসি মো. আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শামীম কুমিল্লা-৮ আসনের আওয়মী লীগের সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ছিলেন। সংসদ সদস্যের সই নকল করার অপরাধে শামীমকে চার মাস আগে চাকরিচ্যুত করা হয় বলে ওসি জানান। শামীমের বাড়ি কুমিল্লার কোতোয়ালির বোয়ালগঞ্জে। তার বিরুদ্ধে প্রতারণার আরো অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬২৪ ঘ.