২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্তিতে আগুন, আড়াইশ ঘর পুড়ে ছাই

রাজধানীর রায়েরবাজার এলাকার বটতলা চাঁনমিয়া হাউজিং বস্তিতে আগুন লেগে অন্তত আড়াইশ ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রায়েরবাজার এলাকার বটতলা চাঁনমিয়া হাউজিং বস্তিতে আগুন লেগে অন্তত আড়াইশ ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে ওই বস্তিতে আগুন লাগে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম। তিনি বলেন, "ফায়ার ব্রিগেডের ১১টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে বেলা সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।" ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সৈয়দ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বস্তির অন্তত আড়াইশ ঘর পুড়ে গেছে।" ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বজলুর রহমান জানান, আগুন লাগার পরপরই পুলিশ ও ফায়ারব্রিগেডকে খবর দেওয়া হয়। বাস্তির লোকজন দ্রুত পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে সরে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এআরআর/জেকে/১৪৪৫ ঘ.