মাদারীপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ইউনুস মুন্সী (৫০) নামে ওই ব্যবসায়ী একই উপজেলার বাবনাতলা মৌলভীবাজার এলাকার বাসিন্দা।
পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তউল্লা ব্রিজের কাছে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাস ইউনুসকে চাপা দেয়।
নিহত ইউনুস মুন্সী কাঁচামালের পাইকারী বিক্রেতা ছিলেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতনিধি/এএল/১১৪৬ ঘ.
bdnews24