২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে ভাঙার কারণ খুঁজে পাচ্ছেন না হীরণ

বিয়ের আসরে তালাক পেয়ে আলোচিত বর শওকত আলী খান হীরণ যৌতুক দাবির কথা আবারো অস্বীকার করে বলেছেন, বিয়েটা ভাঙল কেন এখনো তার মাথায় আসছে না।ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের আসরে তালাক পেয়ে আলোচিত বর শওকত আলী খান হীরণ যৌতুক দাবির কথা আবারো অস্বীকার করে বলেছেন, বিয়েটা ভাঙল কেন এখনো তার মাথায় আসছে না। বুধবার হীরণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরপক্ষের দেয়া উপহার পছন্দ না হওয়ায় বিয়ে বাড়িতে অসন্তোষ হয়। তবে এ ঘটনাই বিয়ে ভাঙার কারণ বলে মনে করেন না তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে এসে কথা বলেন তিনি। হীরণের দাবি, নেলপলিশ রিমুভার নিয়ে কনে পক্ষ অসন্তোষ প্রকাশ করায় ঝগড়া শুরু হয়। কনে ফারজানা ইয়াসমিনের বক্তব্য অনুযায়ী, তালাক দেয়ার আগে হীরণের কাছে তিনি জানতে চান তার ফুফুর যৌতুক দাবিতে তারও সায় আছে কি না। হীরণ এ ঘটনা অস্বীকার করে বলেন, কিছু না বলেই তার পাশ থেকে উঠে যান ফারজানা। বিয়ের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, অক্টোবরের প্রথম দিকে তাদের বিয়ে ঠিক হয়। এরপর বেশ কবার কনের সঙ্গে মোবাইল ফোনে আলাপ হয়েছে। ঢাকায় বিয়ের কেনাকাটা করতে এসে কনে তার আত্মীয়ের বাসায় এসে সহযোগিতার করেন। হীরণের ফেইসবুক ওয়ালে তার এক বন্ধু কনের বিয়ের আসরে 'সন্দেহজনক' আচরণ সম্পর্কে পোস্ট দেন। তাতে বলা হয়, কনে বারবার মোবাইল ফোনে কথা বলছিলেন। কয়েকটি কমিউনিটি ব্লগেও এইরকম ইঙ্গিত করা হয় যে, কনের অনিচ্ছায় বিয়ে হয়েছে। তাই ছুঁতো পেয়ে কনে বরকে তালাক দিয়ে বিয়ে ভেঙ্গে দেন। মঙ্গলবার পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ সম্মেলন করে তালাকপ্রাপ্ত বরও একই কথা বলেন। এ বিষয়ে জানতে চাইলে হীরণ বলেন, সংবাদ সম্মেলনে তার বক্তব্য যথাযথভাবে আসেনি। তিনি মনেও করেন না যে, বিয়েতে ফারজানার কোনো আপত্তি ছিল। বিয়ের দিনও প্রথমে কনের মধ্যে কোনো ধরণের বিরূপ ভাব দেখেননি, বলেন হীরণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচপি/২২৪৫ ঘ.