জয়পুরহাট, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের বিআইডিসি এলাকা থেকে বিপুল সংখ্যক যৌন উত্তেজক ট্যাবলেটসহ এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে ।
বুধবার সকাল ৮টার দিকে গ্রেপ্তার বাবুল মিয়া (২৮) পাঁচবিবি উপজেলার সমসাবাদ গ্রামের হযরত আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, বাবলু মিয়া একটি চটের ব্যাগে করে অন্তত ৫০ হাজার পিস যৌন উত্তেজক 'স্যানেগ্রা' ট্যাবলেট ভারত সীমান্তের ওপার থেকে বাংলাদেশে নিয়ে আসছিল।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24