২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএসএফ পিটিয়ে মেরেছে' এক বাংলাদেশিকে

যশোরের বেনাপোল সীমান্তে বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে পিটিয়ে মেরেছে বলে বিজিবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

বেনাপোল, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল সীমান্তে বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে পিটিয়ে মেরেছে বলে বিজিবি জানিয়েছে। নিহত বাতেন মোহাম্মাদ (২৫) যশোরের শেখহাটি নিউমার্কেট এলাকার খায়রুল বাসারের ছেলে। যশোর বিজিবি ২২ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাতেনসহ কয়েকজন বাংলাদেশি ভোরে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। বেনাপোল থেকে তিন কিলোমিটার দক্ষিণে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদেরকে তাড়া করে এবং বাতেনকে ধরে ফেলে। পরে পিটুনিতে বাতেনের মৃত্যু হলে লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সুবেদার আফজাল আরো জানান, বিজিবি'র পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৪ ঘ.