২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শওকত আলী জনস্বাস্থ্য প্রকৌশলে এক বছরের চুক্তিতে

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শওকত আলী চৌধুরীকে একই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শওকত আলী চৌধুরীকে একই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার তাকে ওই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। তবে এজন্য তাকে সব সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। কাজে যোগ দেওয়ার দিন থেকে এ চুক্তি কার্যকর হবে। এছাড়া অন্য এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব নাজমুস সায়াদাতকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব এবং হাছিনা বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪১ ঘ.