২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

গাজীপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-কাপাসিয়া সড়কে পাবুর রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই সড়কে দুইঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন শ্রীপুরের চিনাশুকানিয়া গ্রামের মো. রুবেল (১৮), বাচ্চু মিয়া (২৮) ও শারকুল ইসলাম (২৬)। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রুবেলের চাচা আমজাদ হোসেন জানান, গাজীপুরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুবেল নিহত হন। বাচ্চু ও শারকুলের মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. জিয়া বলেন, দুর্ঘটনার পর বিকাল ৩টা পর্যন্ত ঢাকা-কাপাসিয়া সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে গাড়ি চলাচল শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.